সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের অভিযানে সদর ইউনিয়নের যুবলীগের সদস্য মোঃ উজ্জল মিয়া (৩০) গ্রেফতার হয়েছেন।
৩১ ডিসেম্বর ভোরে মধ্যনগর থানার সিনিয়র এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে খালিশাকান্দা গ্রাম থেকে উজ্জল মিয়াকে গ্রেফতার করেন। তিনি খালিশাকান্দা গ্রামের মৃত আজমান আলীর পুত্র এবং ৪নং মধ্যনগর সদর ইউনিয়ন যুবলীগের সদস্য।
মামলা নং-৬(মধ্য)২৭/১১/২৪, ধারা-15(3)/25D The Special Powers Act, 1974 এর সন্দিগ্ধ আসামী হিসেবে তাকে আটক করা হয়েছে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ একেএম শাহাবুদ্দিন শাহীন নিশ্চিত করেছেন, ধৃত আসামীকে যথাযথ পুলিশ ইস্কোর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

