Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভন্ড কবিরাজ চিকিৎসার নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা  

Bangla FMbyBangla FM
৮:৩৬ am ০৬, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

মোঃ আব্দুল কুদ্দুস,

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ

  সিরাজগঞ্জের শাহজাদপুরে জ্বিন হাজির করে চিকিৎসা দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে বেবি খাতুন নামে এক ভন্ড কবিরাজ। 

উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের চরনারুয়া গ্রামে এমন আস্তানা খুলে বসেছে বেবি খাতুন নামে এক ভন্ড কবিরাজ। দেন বিভিন্ন রোগের চিকিৎসা। টিউমারের অপারেশনেও করেন তিনি, অথচ নেই কোন প্রাতিষ্ঠানিক সনদ।  সপ্তাহে তিনদিন রোগী দেখে জ্বিন হাজির করে চিকিৎসা দেন এবং টিউমার অপারেশন করেন। এভাবেই তিনি মানুষের সাথে প্রতারণা করে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা।  কেউ প্রতিবাদ করতে গেলে তাদের প্রতিরোধ করার জন্য রয়েছে ভন্ড কবিরাজের পেটুয়া বাহিনী। প্রতিবাদ করতে গেলে হামলা মারপিটের শিকার হতে হয়। সাংবাদিকরা তথ্য সংগ্রহের জন্য গেলে সাংবাদিকদের উপরও চড়াও হয়। ভিডিও ধারনে বাধা দেওয়া হয়। জ্বিন হাজির করে চিকিৎসা দেওয়ার নাম করে বছরের পর বছর ধরে মানুষের সাথে প্রতারণা করে আসলেও তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোন আইনানুগ ব্যাবস্থা। তাইতো তিনি কাচা টাকার জোরে এমন বেপরোয়া হয়ে উঠছে বলে ধারনা সচেতন মহলের।  নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, বেবি খাতুন দীর্ঘদিন ধরে জ্বিন হাজির করে চিকিৎসা দেওয়ার নামে সাধারণ মানুষের সাথে এমন প্রতারণার জাল বিস্তার করেছে।

প্রতিদিন শতশত মানুষ আসে ভন্ড কবিরাজ বেবি খাতুনের কাছে। জ্বিন হাজির করে চিকিৎসা দেওয়ার নামে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। তার এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে যেন কেউ প্রতারণা করতে না পারে সেজন্য রয়েছে তার নিজস্ব একটি পেটুয়া বাহিনী। প্রতিবাদ করলেই হামলা মারপিটের শিকার হওয়ার ভয়ে মুখ খুলতে সাহস পায় না অনেকেই। তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।  এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, আমি বিষয়টি শুনেছি এ ধরণের কিছু হয়ে থাকলে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম