মোঃ রেজাউল হক শাকিল,
কুমিল্লা বুড়িচংয়ে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে লড়িবাগ সোশ্যাল ওয়ালফেয়ার অ্যাসোসিয়েশন এর আত্মপ্রকাশ ও গুণীপনা সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০ টায় লড়িবাগ উচ্চ বিদ্যালয় মাঠে লগো উন্মোচন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও অসহায়দের মাঝে কম্বল প্রদানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে সংগঠনটি।
অন্যায় ও জুলুমের মুলোৎপাটন করে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে অসহায় ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা উন্নয়নের সর্বাত্মক সহযোগিতা এবং ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে সুখী সমৃদ্ধ ও মানবিক সমাজ বিনির্মাণই মূল লক্ষ্য ও উদ্দেশ্য সংগঠনটির।উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি যথাক্রমে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউ সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ তোফায়েল হোসেন ভূঁইয়া,ও অধ্যাপক ডাক্তার হাফিজা সুলতানা এবংঢাকা এলজিইডির ইন্জিনিয়ার মোবারক হোসেন।
লড়িবাগ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফেজ মাকসুদুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম সহ-সভাপতি যথাক্রমে সাখাওয়াত হোসেন,মহিবুর রহমান শামীম,মীর হোসেন,যুগ্ন সাধারন সম্পাদক রাইসুল ইসলাম সবুজ,নুরুল ইসলাম রিমন,অর্থ সম্পাদক মাহবুবুর রহমান,সহ অর্থ সম্পাদক হাফেজ রবিউল আলম,দপ্তর সম্পাদক সোহেল রানা, সহ দপ্তর সম্পাদক গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক শফিউল্লাহ সোহেল,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাচ বাংলা ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজার শরিফুর রহমান ভূঁইয়া,প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহুল আমিন সবুজ,শিক্ষা ও গবেষণা সম্পাদক হাফেজ মাহফুজ,সমাজকল্যাণ সম্পাদক আরফিন বাদল রনি,ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মনির হোসেন,ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ফরহাদ আজহার,পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,প্রবাসী বিষয়ক সম্পাদক মোঃ দুলাল হোসেন,নির্বাহী সদস্য যথাক্রমে সাইফুল বাড়ি ভূঁইয়া,সানাউল্লাহ, শাহজালাল জিতু,ফয়সাল ভূঁইয়া,সাইফুল ইসলাম ভূঁইয়া।এছাড়াও উক্ত অনুষ্ঠানে লড়িবাগ উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবক,রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে ঐক্যমত পোষণ করে বলেন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান,ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন,রমজান মাসে বিভিন্ন সময়ে কোরআন শিক্ষার আয়োজন,অসহায় দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষকে সহযোগিতা, বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন, অসহায় ও দরিদ্রদের চিকিৎসা সহযোগিতা, ঈদ রোজা এবং বিভিন্ন উৎসবে মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ,জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ পালন,মাদক-কালোবাজারী,চুরা কারবারি ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং সচেতনতা তৈরি সকল উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আর্থিক এবং যেকোন সহযোগিতায় অগ্রণী ভূমিকা পালন করবেন।
পরিশেষে ডাঃ তোফায়েল হোসেন ভূইয়া বলেন আমৃত্যু এই সংগঠনের পাশে থেকে সেবা দিয়ে এ জনপদের কল্যাণকর কাজের অংশীদার হতে চাই।

