Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর

Bangla FMbyBangla FM
৫:০৯ pm ০২, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক প্রদীপ বৈদ্য-এর মরদেহ ভারতীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে হস্তান্তর করেছে।

সোমবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর স্থলবন্দর চেকপোস্টে বিজিবি ও বিএসএফ-এর উপস্থিতিতে ভারতের কৈলাশহর থানার পুলিশ মরদেহটি বাংলাদেশ পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করে। এ সময় নিহতের স্বজনরাও উপস্থিত ছিলেন।

হস্তান্তর কার্যক্রমে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন ৪৬ বিজিবির আমতলী বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. আবুল কালাম এবং কুলাউড়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য।

নিহত প্রদীপ বৈদ্য কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের শৈলেন্দ্র বৈদ্যের ছেলে। গত ৩১ মে শনিবার রাত ৮টার দিকে সীমান্তের ১৮৫২ নম্বর আন্তর্জাতিক পিলারসংলগ্ন ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার দেবীপুর এলাকায় বিএসএফের গুলিতে তিনি নিহত হন। পরে বিএসএফ মরদেহ উদ্ধার করে ভারতের কৈলাশহর হাসপাতালে রাখে।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, “মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তা নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

এদিকে ৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া বলেন, “ঘটনার পরপরই বিএসএফের সঙ্গে যোগাযোগ করে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। শিগগিরই ব্যাটালিয়ন পর্যায়ে ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হবে।”

বিশ্লেষণ:
সীমান্তে এ ধরনের প্রাণঘাতী ঘটনা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সীমান্তবর্তী এলাকার জননিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। যথাযথ তদন্ত, কূটনৈতিক প্রচেষ্টা এবং উভয় দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধ করা প্রয়োজন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম