Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উজিরপুরে মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পে ৬৫ জেলে পরিবারে বকনা বাছুর বিতরণ

Bangla FMbyBangla FM
১:১৭ pm ১৫, মে ২০২৫
in কৃষি
A A
0

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর (বরিশাল):
বরিশালের উজিরপুরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৬৫টি জেলে পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ বাছুর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার এবং সঞ্চালনা করেন বিকাশ কুমার নাগ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, মেরিন ফিশারিজ অফিসার মো. মাহবুব আলম, উপজেলা প্রাণিসম্পদ অফিসের উপ-সহকারী মো. মনিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক শফিকুল ইসলাম রিপন, অনিমেষ ঘরামী, শিল্পী মণ্ডলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ইউএনও মো. আলী সুজা তাঁর বক্তব্যে বলেন, “দেশীয় প্রজাতির মাছ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় জেলেদের বিকল্প আয়ের উৎস সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বকনা বাছুর বিতরণের মাধ্যমে আমরা সেই লক্ষ্য পূরণে একটি নতুন অধ্যায় শুরু করলাম।”

তিনি আরও বলেন, “এই প্রকল্প শুধু একটি অর্থনৈতিক সহায়তা নয়, বরং এটি একটি পরিবেশ সংরক্ষণের উদ্যোগও। এ থেকে জেলেরা যেমন উপকার পাবেন, তেমনি আমাদের জলজ সম্পদও সংরক্ষিত হবে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম