Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই: আমির খসরু

Bangla FMbyBangla FM
৮:৪৩ am ৩১, মে ২০২৫
in রাজনীতি
A A
0

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (৩১ মে) জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

আমির খসরু বলেন, ‘‘নির্বাচন ডিসেম্বরের মধ্যে অবশ্যই হতে হবে। দেশের অর্থনীতি, বিনিয়োগ, সামাজিক স্থিতি—সবকিছুই এখন একটি গ্রহণযোগ্য নির্বাচনের ওপর নির্ভর করছে। যারা বাংলাদেশে বিনিয়োগ করতে চান, তারাও প্রথমেই জানতে চান—নির্বাচন কবে? আমি একটি নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ এবং শক্তিশালী বিরোধী দল দেখতে চাই।’’

তিনি দাবি করেন, আওয়ামী লীগবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ থাকা ৫২টি রাজনৈতিক দলও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে। ‘‘যদি কেউ বলে শুধুমাত্র একটি দল নির্বাচন চায়—এটা জাতিকে বিভ্রান্ত করার প্রচেষ্টা। এই ধরনের বক্তব্য আমাদের বিব্রত করে,’’ বলেন তিনি।

হাতেগোনা কয়েকটি দলের নির্বাচন না চাওয়ার প্রসঙ্গে আমির খসরু বলেন, ‘‘চার-পাঁচটি দল যারা নির্বাচনে অংশ নিতে চায় না, তাদের কোনো নিবন্ধন নেই, তারা জনগণের সঙ্গে সম্পর্কহীন। ওয়ান-ইলেভেনের সময়ও আমরা দেখেছি কীভাবে ‘কিংস পার্টি’ তৈরি হয়েছিল। এসব বললে জাতি বিভক্ত হয়, কিন্তু সত্য বলতেই হবে। জিয়াউর রহমান কখনো বিভাজনের রাজনীতি করেননি, তারেক রহমানও জাতীয় ঐক্যে বিশ্বাস করেন।’’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, ‘‘নির্বাচন কমিশন যদি প্রস্তুত থাকে, তাহলে বিলম্বের কারণ কী? আমরা ১৯৭১ সালে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছি। এখন যদি সেই ভোটাধিকার বাস্তবায়ন না হয়, তাহলে স্বাধীনতার মূল্য কোথায়?’’

সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন মহাসচিব ড. মো. এমতাজ হোসেন, মাহফুজুল রহমান ফরহাদ এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ।

সভায় বক্তারা অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনের দাবি জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

Tags: ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই: আমির খসরু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম