Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভারতবিরোধী বিক্ষোভে পাকিস্তানি হিন্দুরা

Bangla FMbyBangla FM
৮:৫৯ am ০১, মে ২০২৫
in বাংলাদেশ, বিশ্ব
A A
0

ভারতের সাম্প্রতিক সন্ত্রাসবাদ-সংক্রান্ত অভিযোগের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের সদস্যরা। বুধবার (১ মে) বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় আয়োজিত এই কর্মসূচিতে ভারতের ‘ভিত্তিহীন’ দাবি প্রত্যাখ্যান করে তীব্র প্রতিবাদ জানানো হয়।

কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে—ভারতের এমন অভিযোগের প্রতিবাদেই এই বিক্ষোভের আয়োজন করা হয়। কর্মসূচির নেতৃত্ব দেন বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমার। তার নেতৃত্বে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা শেষ পর্যন্ত কোয়েটা প্রেস ক্লাবের সামনে জড়ো হন।

বিক্ষোভে অংশগ্রহণকারীদের হাতে ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতবিরোধী নানা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার। নারী-পুরুষ নির্বিশেষে বিপুলসংখ্যক হিন্দু নাগরিক এতে অংশ নেন। বক্তারা ভারতের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেন এবং বলেন, এর পেছনে রয়েছে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করার সুপরিকল্পিত প্রচেষ্টা।

বিক্ষোভের প্রধান বক্তা সঞ্জয় কুমার বলেন, “আমরা পাকিস্তানের নাগরিক হিসেবে দেশের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করছি। পাকিস্তানের হিন্দুরা দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে একতাবদ্ধ। ভারতের কোনো আগ্রাসনের চেষ্টা হলে এক কোটি হিন্দু পাকিস্তান সেনাবাহিনীর পাশে থাকবে।” তিনি আরও বলেন, “পাকিস্তান সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। বরং এ ধরনের হামলার দোহাই দিয়ে ভারত নিজের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চাইছে।”

বক্তৃতায় নারী নেত্রীরা ভারতের পানি চুক্তি স্থগিত করার ঘোষণাকেও মানবাধিকারের লঙ্ঘন বলে উল্লেখ করেন। তাদের দাবি, আন্তর্জাতিকভাবে স্বীকৃত চুক্তি লঙ্ঘন করে পানি সরবরাহ বন্ধ করার সিদ্ধান্তও একধরনের আগ্রাসন এবং এটি সরাসরি পাকিস্তানের জনগণের মৌলিক অধিকারে হস্তক্ষেপ।

সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতে ভারতের ‘অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত’ প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরদার করা হবে।

Tags: ভারতবিরোধী বিক্ষোভে পাকিস্তানি হিন্দুরা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম