ফরিদপুরের সদরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী- ২০২৫ উদ্বোধন করা হয়েছে। এবারের ‘প্রতিপাদ্য দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদের হবে উন্নতি‘। এ উপলক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য সড়ক শোভাযাত্রা বের করা হয়। এরপর আলোচনা সভা এবং প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায়,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা নিরাপদ প্রাণিজ প্রোটিনজাত খাদ্য উৎপাদনের উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত গরু, ভেড়া, হাঁস মুরগি খামারী, ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, গণমাধ্যম কর্মী, অত্র অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
প্রতিবেদক

