মোঃ জালাল হোসেন, ক্রাইম রিপোর্টার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য রাজশাহীতে জমা দেওয়া মনোনয়নপত্রের যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই সম্পন্ন করা হয়।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন:
এই আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং তিনজনের অবৈধ ঘোষণা করা হয়েছে।
বৈধ প্রার্থীরা:
-
বিএনপি: শরীফ উদ্দীন
-
এবি পার্টি: আব্দুর রহমান
-
জামায়াতে ইসলামী: মুজিবুর রহমান
অবৈধ প্রার্থীরা:
-
স্বতন্ত্র প্রার্থী: সুলতানুল ইসলাম তারেক, আল-সাআদ (এক শতাংশ ভোটারের স্বাক্ষর ও আয়কর সংক্রান্ত অসঙ্গতি)
-
গণ অধিকার পার্টি: মির শাহজাহান (দলীয় মনোনয়নপত্রে দলের চেয়ারম্যানের স্বাক্ষরে গরমিল)
রাজশাহী-২ (সদর) আসন:
এই আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে ৬ জনের মনোনয়নপত্র বৈধ ও ৩ জনের অবৈধ ঘোষণা করা হয়েছে।
বৈধ প্রার্থীরা:
-
বিএনপি: মিজানুর রহমান
-
জামায়াতে ইসলামী: মোহাম্মদ জাহাঙ্গীর
-
এবি পার্টি: সাঈদ নোমান
-
ইসলামী আন্দোলন: মুহাম্মদ ফজলুল করিম
-
লেবার পার্টি: মেজবাউল ইসলাম
-
নাগরিক ঐক্য: মোহাম্মদ সামছুল আলম
অবৈধ প্রার্থীরা:
-
স্বতন্ত্র প্রার্থী: শাহাবুদ্দিন (সম্পত্তি বিবরণী ও ভোটারের স্বাক্ষরে গরমিল, বকেয়া আয়কর)
-
স্বতন্ত্র প্রার্থী: সালেহ আহমেদ (এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল)
-
এলডিপি প্রার্থী: ওয়াহেদুজ্জামান (কৃষি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকে ঋণ খেলাপি)
জেলা নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, যাচাই-বাছাই প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে এবং বৈধ প্রার্থীদের তালিকা নির্বাচনী কার্যক্রমে ব্যবহার করা হবে।

