Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীতে বিচারকপুত্র হত্যায় আসামি লিমনের স্বীকারোক্তি আদালতে

Taslima TanishabyTaslima Tanisha
৮:০৪ pm ২৬, নভেম্বর ২০২৫
in Semi Lead News, অপরাধ, সারাদেশ
A A
0

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৬) হত্যার ঘটনায় এবং তার স্ত্রী তাসমিন নাহার লুসী-কে হত্যার চেষ্টা মামলায় একমাত্র আসামি লিমন মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

রাজপাড়া থানার ওসি হাবিবুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ বিচারক মামুনুর রশিদ লিমনের জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ডিং সময় আদালতের বাইরে উপস্থিত ছিলেন মামলার তদন্ত কর্মকর্তা ও রাজপাড়া থানার ওসি।

ওসি হাবিবুর রহমান বলেন, “দ্বিতীয় দফার পাঁচ দিনের রিমান্ড শেষে আসামি লিমন মিয়াকে আদালতে হাজির করা হয়। বিচারক বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত তার স্বীকারোক্তি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।”

আদালত সূত্রে জানা যায়, সাত পৃষ্ঠার জবানবন্দিতে লিমন মিয়া হত্যার দায় স্বীকার করেছে। লিমন পূর্বে বিচারকের পরিবারের সঙ্গে পরিচিত ছিলেন, তবে নানা কারণে যোগাযোগ বন্ধ হয়ে গেলে তিনি ক্ষোভের কারণে ঘটনার এক সপ্তাহ আগে সিলেটে বিচারকের স্ত্রীর বিরুদ্ধে জিডি করেন।

জবানবন্দিতে লিমন জানিয়েছে, পরিচয় গোপন করে বিচারকের ভাইয়ের পরিচয়ে বাসায় প্রবেশ করেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে বিচারকের স্ত্রী মোবাইলে পুলিশ কল করার চেষ্টা করলে আশঙ্কা থেকে লিমন ছুরি নিয়ে হামলা চালান। তখন বিচারকের ছেলে তাওসিফ বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে, যার কারণে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাওসিফের মৃত্যু হয়।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর তেরখাদিয়া ডাবতলার ভাড়া ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় লিমনকে পুলিশ গ্রেপ্তার করে। পরদিন বিচারক আব্দুর রহমান নগরীর রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম