Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আসুন সবাই মিলে সুষ্ঠু নির্বাচনের দিকে এগোই: মির্জা ফখরুল

Taslima TanishabyTaslima Tanisha
৪:৫৩ pm ১৮, অক্টোবর ২০২৫
in Lead News, রাজনীতি
A A
0

জুলাই সনদের মতো আসুন সবাই মিলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগোই— এমন আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর পান্থপথে পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, “দুর্ভাগ্যজনকভাবে এখন বেশিরভাগ ট্রেড ইউনিয়ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমাদের চিন্তা হতে হবে মৌলিক, শ্রমিকদের স্বার্থে কাজ করতে হবে।”

‘জুলাই সনদ’ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “আমরা বেশিরভাগ রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছি। এটি রাষ্ট্র কাঠামোর পরিবর্তন ও রাজনীতিকে আরও স্বচ্ছ করার ভিত্তি তৈরি করবে।”

সম্প্রতি পুলিশ ও শিক্ষার্থীদের সংঘর্ষের প্রসঙ্গে তিনি বলেন, “এই ঘটনাটি ভালো কোনো বার্তা দেয় না। আওয়ামী লীগ ১৫ বছরে যে জঞ্জাল তৈরি করেছে, তা এত অল্প সময়ে দূর করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রের স্বার্থে সব কাজ সংসদকেন্দ্রিক হতে হবে। আগামী নির্বাচন নির্ধারণ করবে আমরা উদারপন্থি গণতন্ত্র পাব কি না। মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের মূল জায়গা— এটা সবসময় মাথায় রাখতে হবে।”

সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “জুলাই সনদ সইয়ের মতো আসুন আমরা সবাই মিলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাই।”

এ সময় এনসিপি’র সনদে স্বাক্ষর না করার বিষয়ে তিনি বলেন, “এটা আমাদের জন্য দুঃখজনক। আশা করি তারা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে শিগগিরই স্বাক্ষর করবেন।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম