মোঃ নাছিম কবির রনি, কালিয়াকৈর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রবিবার দুপুরে (২১ সেপ্টেম্বর) লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ।
অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে পারভেজ আহমেদ বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের জন্য বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো আন্দোলন করে আসছে। তিনি আরও বলেন, “রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় ঐতিহাসিক জুলাই বিপ্লব সংঘটিত হয়, যেখানে দুই হাজারেরও বেশি মানুষ আত্মাহুতি দেন এবং প্রায় ৩০-৩৫ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেন। ৫ আগস্ট ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের পথ উন্মুক্ত হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের ঢাকা বিভাগ উত্তর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সদস্য এবং কালিয়াকৈর উপজেলা ওলামাদলের ১ নং যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. নুরুল ইসলাম, কালিয়াকৈর বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সহ কালিয়াকৈর উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

