শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌর জাসাসের উদ্যোগে পৌর এলাকার ৪ নং ওয়ার্ডে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ করেন সারিয়াকান্দি পৌর বিএনপি’র সহ-সভাপতি, উপজেলা জাসাসের উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম পলাশ।
এসময় প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাজারে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে হাতে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট পৌঁছে দেন। বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রয়োজনীয়তা এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপি’র অবস্থান তুলে ধরেন তিনি। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন,উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন,সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ঝন্টু, পৌর জাসাসের সভাপতি আব্দুল মোমিন আকন্দ, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া,সহ সভাপতি রহিদুর রহমান মিলন, সদর ইউনিয়ন জাসাসের সভাপতি সাদিকুল ইসলাম সিহাব,চালুয়াবাড়ী ইউনিয়ন জাসাসের আহবায়ক মামুন মিয়া,সদর ইউনিয়ন জাসাসের সহ সভাপতি ওবায়দুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

