সারিয়াকান্দিতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও নগদ অর্থ প্রদান করেন বণিক সমবায় সমিতির নেতৃবৃন্দ

পলাশ মন্ডল,সারিয়াকান্দি প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও বণিক সমবায় সমিতি লিমিটেড এর পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন সমিতির নেতৃবৃন্দ।
সেই সঙ্গে পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আইন- শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় ও খোঁজ খবর নেন তারা । পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সিরাজুল ইসলাম ফুল, সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ মন্ডল, সাধারণ সম্পাদক এ্যাড.শরিফুল ইসলাম হিরা, পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি, বণিক সমিতির সদস্য মুন্টু মিয়া, দুলাল মিয়া, শফিকুল ইসলাম, পৌর বিএনপি’র নেতাকর্মী সহ সাংবাদিকবৃন্দ।

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist