জাবেদ শেখ, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় অবৈধ মাটিকাটার বিরুদ্ধে গভীর রাতে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ জানুয়ারি ২০২৬) গভীর রাতে উপজেলার পশ্চিম আদাসন, চর শিধলকুড়া ও বেতমোড়া বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বিভিন্ন স্পট থেকে হাতেনাতে চারজনকে আটক করা হয়। পরে অপরাধ আমলে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের রায়ে দণ্ডপ্রাপ্তদের মধ্যে সোহেল রানা (৪০) কে এক মাস, সাগর (২৫), ইব্রাহিম (২২) ও সাখাওয়াত (১৯) কে প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন জানায়, জনস্বার্থ রক্ষা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে অবৈধ মাটিকাটা রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

