Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উজিরপুরে বিএনপির উঠান বৈঠকে জনতার ব্যাপক উপস্থিতি

Bangla FM OnlinebyBangla FM Online
৯:০৪ pm ৩১, জানুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠকে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। সোমবার বিকেলে হস্তিশুণ্ড মোস্তফা আল মাদানী ইয়াতিমখানা ও মাদ্রাসা মাঠে বরিশাল-২ আসনের জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর সমর্থনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন যুগলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রচার দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুক্তরাষ্ট্র প্রবাসী) মো. কবির হোসেন মৃধা, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক সর্দার সিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আ. ফা. ম. শামসুজ্জোহা আজাদ, সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামসুল আলম জুলফিকার, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. জিয়া আমিন রাড়ি এবং বিশিষ্ট ক্রীড়াবিদ মো. আব্বাস তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টু নির্বাচিত হলে এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার ও সামাজিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের অধিকার ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে।
উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো এলাকাজুড়ে এ বৈঠককে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
Tags: জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টুরবিএনপির উঠান বৈঠকে
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম