Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে বিএনপি নেতার বিরুদ্ধে ভূমিহীনদের বিক্ষোভ ও মানববন্ধন

Tanazzina TaniabyTanazzina Tania
৫:৪৩ pm ২৬, অক্টোবর ২০২৫
in সারাদেশ
A A
0

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী)  প্রতিনিধি  :

পটুয়াখালীর বাউফল উপজেলায় সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদারের বিরুদ্ধে ভূমিহীন কৃষকদের জমি দখলের অভিযোগ এনে মানববন্ধন করেছে নাজিরপুর-তাতেরকাঠি ইউনিয়নের ভূমিহীনরা।
রোববার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে বাউফল প্রেসক্লাবের সামনে শতাধিক ভূমিহীন পরিবারের সদস্যরা এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে নাজিরপুর-তাতেরকাঠি ইউনিয়ন ভূমিহীন কৃষক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রেজাউল করিম বলেন,
“নাজিরপুর-তাতেরকাঠি ইউনিয়নের ভূমিহীনদের প্রতি জুলুম করছেন সাবেক চেয়ারম্যান, ভূমিদস্যু তসলিম তালুকদার। তিনি ও তাঁর লোকজন আমাদের সরকারি খাসজমিতে কাজ করতে দিচ্ছেন না। আমরা আমাদের বৈধ জমি বুঝে নিতে চাই। এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাই।”
বক্তারা আরও বলেন, সরকার কর্তৃক প্রদত্ত খাসজমি থেকে ভূমিহীনদের উচ্ছেদ করে অন্যদের নামে দলিল করার ষড়যন্ত্র চলছে। হাইকোর্ট ও সুপ্রিমকোর্টের রায়ের বিরুদ্ধেও তসলিম তালুকদারের লোকজন অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তারা।

তারা অভিযোগ করে বলেন,“আমরা জমিতে ভেকু নিয়ে কাজ শুরু করেছিলাম। কিন্তু তসলিম তালুকদারের লোকজন হামলা চালিয়ে ভেকুটি অন্যত্র সরিয়ে নেয়। পরে প্রশাসনের সহায়তায় আমরা ভেকুটি উদ্ধার করি। এ ঘটনায় থানায় অভিযোগ ও মামলা করা হয়েছে।”
মানববন্ধনে সমবায় সমিতির সহ-সভাপতি সেকান্দার আলী, সদস্য মাসুদ রানা, রিন্টু কাজি, মো. সেলিম, ফিরোজ খান, হানিফ মৃধা, মুজাম্মেল, সাখাওয়াতসহ শতাধিক ভূমিহীন কৃষক অংশ নেন।
বক্তারা ভূমিহীনদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
—

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম