স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরবলাশিয়া গ্রামে জাল দলিল করে ২০ জন ভুক্তভোগীর প্রায় ৩০ বিঘা জমি ভোগ দখল করে খাওয়ার অভিযোগ উঠেছে সবেক সেনা সদস্য বাচ্চু খালাসী, মোশা খালাসী, রুবেল খালসী ও সোহেল খালাসীর বিরুদ্ধে।
ভুক্তভোগীরা জানান, আওয়ামীলীগ আমলে দলীয় জোর খাটিয়ে দীর্ঘ ১৫ বছর যাবৎ এসব জমি ভোগ দখল করে আসছিলো তারা। আওয়ামীলীগ সরকার পতন হওয়ার পর জমির প্রকৃত মালিকেরা এই অবৈধ ভোগ দখলে বাঁধা দেয়। ভোগ দখলে বাঁধা দেওয়ার কারনে গত রবিবার ভুক্তভোগীদের উপর হামলা চালায় অভিযুক্তরা। এতে তিন জন গুরুতর আহত হয়।
এ বিষয়ে বাদী হয়ে সদরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সিরাজ ফকির।

