মোঃ মামুন মোল্লা খুলনা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সভা বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ মঈনুল হক সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক বাদশা মোঃ হারুন সঞ্চালনা করেন।
সাধারণ সভায় অফিসার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় ২০২৬ সালের নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। এছাড়াও, কর্মকর্তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মূল বিষয়:
কুয়েট অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত
২০২৬ সালের নতুন নির্বাহী কমিটি গঠনের জন্য নির্বাচন কমিশন গঠন
কর্মকর্তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনা

