Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জ্বালানি তেলে কমছে আমদানি শুল্কহার

Bangla FMbyBangla FM
১০:৪৮ am ০২, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

বাংলাদেশে জ্বালানি তেল আমদানিতে শুল্ক নির্ধারণ পদ্ধতিতে বড় পরিবর্তনের প্রস্তাব এসেছে প্রস্তাবিত বাজেটে। এতদিন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) নির্ধারিত ট্যারিফ মূল্যের ওপর শুল্ক পরিশোধ করলেও এখন প্রস্তাব করা হয়েছে, আমদানির প্রকৃত ইনভয়েস মূল্য বা কেনা দামের ভিত্তিতে শুল্ক আদায়ের। তবে বিপিসির অতিরিক্ত খরচ যেন না বাড়ে, সেই লক্ষ্যেই অপরিশোধিত তেলের শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ এবং পরিশোধিত (ডিজেল, কেরোসিন, পেট্রল, অকটেন) তেলের শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে। এতে করে শুল্ক আদায়ের পরিমাণ পূর্বের মতোই থাকার সম্ভাবনা রয়েছে।

২০১৪ সাল থেকে কার্যকর ট্যারিফ মূল্য অনুযায়ী বিপিসি শুল্ক দিয়ে এলেও বর্তমানে বিশ্ববাজারে তেলের দাম ট্যারিফ ভ্যালুর তুলনায় বেশি। ফলে কাস্টমস আইনের বিধান অনুযায়ী, কেনা দামে শুল্ক নির্ধারণ বাধ্যতামূলক হলেও বিপিসি তা এখনো বাস্তবায়ন করেনি, যার ফলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিপিসির কাছে বড় অঙ্কের পাওনা দাবি করছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এমন একটি প্রস্তাব দিয়েছে, যাতে বিপিসি প্রকৃত দামে শুল্ক দিলেও সরকারের রাজস্ব ক্ষতিগ্রস্ত না হয়।

এই পরিবর্তনের ফলে বেসরকারি খাত সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ তারা আগে থেকেই ইনভয়েস মূল্যে শুল্ক দিয়ে আসছে। এখন শুল্কহার কমানোর প্রস্তাব তাদের আমদানি খরচ আরও কমিয়ে দেবে। অন্যদিকে বিপিসির জন্য আমদানি ব্যয় প্রায় একই থাকলেও, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তার ওপর আনুপাতিক হারে শুল্কও বাড়বে, ফলে ভবিষ্যতে আমদানি খরচ বাড়তে পারে।

Tags: জ্বালানি তেলে কমছে আমদানি শুল্কহার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম