Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁর পত্নীতলায় ন্যায্য বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ

Bangla FMbyBangla FM
১০:৩৩ am ১৫, মে ২০২৫
in সারাদেশ
A A
0


জেলা প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর পত্নীতলায় ন্যায্য বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (১৫ মে) বৃহস্পতিবার উপজেলার পাটিচরা ইউনিয়নের আমবাটি জিয়াবাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভূক্তভোগীরা ।

এসময় বক্তব্য রাখেন,পত্নীতলা উপজেলার অশোকানাই গ্রামের মৃত আফসার আলীর ছেলে ভুক্তভোগী ছানোয়ার ও পার্শ্ববর্তী ধামইরহাট উপজেলার শিবরামপুর (পিড়লডাঙ্গা) গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে রোস্তম আলী প্রমূখ ।

বক্তারা বলেন,আমরা আমাদের পরিবারের স্বার্থে উন্নত জীবন যাপন করার লক্ষে শ্রমিক হিসাবে সৌদি আবর যাবার সিদ্ধান্ত নেই। সিদ্ধান্ত মোতাবেক ধামইরহাট উপজেলার চকযদু গ্রামের মৃত মনতাজ উদ্দিনের ছেলে শরিফুল ইসলামকে বিষয়টি জানাই । কারণ সে দীর্ঘদিন থেকে সৌদি আরবে থাকেন। তাছাড়া তিনি নিয়মিত লোকজন নিয়ে যান সৌদি আরবে। সেই সুবাদে আমরা তার সাথে যোগাযোগ করলে তিনি আমাদের শ্রমিক হিসেবে নিয়ে যেতে রাজি হয় । কিন্তু তিনি শর্ত দেন যে সৌদি আরবে আসতে হলে এবং ভালো কাজ করতে হলে আমাদের প্রত্যেক কে ৬ লক্ষ ৫০ হাজার করে নগদ টাকা দিতে হবে। আমরা অনেক অনুরোধ করার পরে ৫ লক্ষ ৫০ হাজার টাকা করে দুই জনের মোট ১১ লক্ষ টাকায় নিয়ে যেতে রাজি হন । তার কথা মতো তার স্ত্রী রাফি ও শ্যালক সম্রাটকে আমরা নগদ ১১ লক্ষ টাকা দেই ।

কথা অনুযায়ী আমাদের গত জানুয়ারী মাসে আমাদের ফ্লাইট হয় । সেখানে যাবার পরে শরিফুল আর আমাদের কাজ না দিয়ে বিভিন্ন ধরণের হুমকি ধামকি দেয়, আমরা অনেক অনুরোধ করলে শরিফুল ইসলাম আমাদের জানায় এখানে কাজ পাইতে হলে আমাদের দুইজন কে আরো ১ লক্ষ করে মোট ২ লাখ টাকা দিতে হবে । আমাদের পরিবার বাধ্য হয়ে তাদের কে সেই টাকাও শরিফুলের স্ত্রী ও শ্যালককে দিয়ে দিই । তারপরেও কাজ না দিলে আমরা প্রতিবাদ জানালে আমাদের মারপিট করে এবং জেলে দেওয়ার ভয় দেখায় । এমনকি আমাদের আকামাও তিনি দেয়নি । এই ভাবে প্রায় তিন মাস চলে। অবশেষে আমরা নিরুপায় হয়ে আমাদের পরিবারের সাথে কথা বলে টিকিটের টাকা নিয়ে দেশে ফিরে আসি ।

আমরা পরবর্তীতে জানতে পারি শরিফুল, তার স্ত্রী রাফি ও শ্যালক সম্রাট তারা একটি মানব পাচার গ্রুপের সাথে জড়িত আছে। এমতাবস্থায় ন্যায্য বিচারের দাবিতে এ সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম