Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জায়েদ খানের বিয়ে নিয়ে গুঞ্জন, নিউ ইয়র্ক থেকে জানালেন সত্যটা

Bangla FMbyBangla FM
৮:৪৬ am ০২, মে ২০২৫
in বাংলাদেশ, বিনোদন
A A
0

চিত্রনায়ক জায়েদ খান প্রায় এক বছর আগে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে অবস্থান করলেও হঠাৎ করে তাকে ঘিরে এক নতুন গুঞ্জনে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। শোনা যাচ্ছে, মার্কিন মুলুকে নাকি গোপনে বিয়ে করে সংসার পেতেছেন এই তারকা। গুঞ্জন আরও বলছে, তাঁর ‘স্ত্রী’ নাকি প্রবাসী এবং মিডিয়া সংশ্লিষ্ট কেউ।

দুই দিন ধরে এই খবর ঘুরে বেড়াচ্ছে ফেসবুকসহ নানা প্ল্যাটফর্মে। যদিও এ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখনো পাওয়া যায়নি, তবে বিষয়টি নিয়ে ভক্তদের কৌতূহলের কমতি নেই।

এ প্রসঙ্গে সরাসরি কথা বলেছেন জায়েদ খান নিজেই। নিউ ইয়র্ক থেকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি জানান, “আমাকে নিয়ে কেউ না কেউ কিছু একটা গসিপ করবেই, তাই এসব রটাচ্ছে। আমি এখানে ভালো আছি, কিছু নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছি। নিজের জন্য সময় বের করছি। শিগগিরই সবকিছু সামনে আসবে।”

বিয়ের গুজব প্রসঙ্গে স্পষ্ট করে তিনি বলেন, “না, বিয়ে করিনি। এবং কবে করবো, তাও এখনও চূড়ান্ত করিনি। যেহেতু নিউ ইয়র্কেই এখন আছি, এবং এটা আমার স্থায়ী ঠিকানা হয়ে গেছে, তাই আপাতত এই বিষয়ে ভাবছি না। কে এসব গুজব ছড়ায়, বুঝতে পারি না!”

তবে অবাক করার মতো বিষয় হলো, বিয়ের খবরের পাশাপাশি আরও একটি গুজব ঘুরছে—তিনি নাকি ‘হানিমুনে’ আছেন! যদিও এসব খবরকে হাস্যকর হিসেবেই উড়িয়ে দিয়েছেন নায়ক নিজে।

Tags: জায়েদ খানের বিয়ে নিয়ে গুঞ্জন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম