Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্বাস্থ্য খাতে সংস্কার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের

Bangla FMbyBangla FM
১১:৫৩ am ০৫, মে ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

নিজস্ব প্রতিবেদক:


দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে চলা সমস্যাগুলো নিরসনে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশগুলোকে “যুগান্তকারী পদক্ষেপ” হিসেবে উল্লেখ করে তা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিলে তিনি সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টা বলেন, “স্বাস্থ্য খাতের সমস্যা বহুদিনের। এই কমিশনের সুপারিশ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা যদি এ সমস্যাগুলোর কার্যকর সমাধান করতে পারি, তবে তা হবে এক ঐতিহাসিক অগ্রগতি।”

তিনি সুপারিশগুলোর মধ্যে যেগুলো অগ্রাধিকার ভিত্তিতে ও আশু বাস্তবায়নযোগ্য, সেগুলো নিয়ে এখনই সংশ্লিষ্টদের মনোযোগী হওয়ার আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, “একটি বড় সমস্যা হলো চিকিৎসক সংকট। অনেক সময় চিকিৎসক থাকলেও প্রয়োজনীয় এলাকায় থাকছেন না। এ সমস্যার স্থায়ী সমাধান দরকার।” চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণের ওপর জোর দিয়ে তিনি বলেন, “চিকিৎসকদের যেখানে পোস্টিং দেওয়া হয় সেখানে তাদের দায়িত্ব পালনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করতে হবে।”

প্রতিবেদন প্রদানকালে সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক লিয়াকত আলী, ডা. সায়েবা আক্তার, সাবেক সচিব এম এম রেজা, ডা. আজহারুল ইসলাম, ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, ডা. সৈয়দ আতিকুল হক, ডা. আহমেদ এহসানুর রাহমান এবং শিক্ষার্থী প্রতিনিধি উমায়ের আফিফ।

কমিশনের অন্য সদস্যরা হলেন ডা. নায়লা জামান খান ও ডা. মোজাহেরুল হক।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম