Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রোববার ভোরে পর্দা উঠছে ফিফা ক্লাব বিশ্বকাপের

Bangla FMbyBangla FM
১০:৪৪ am ১৩, জুন ২০২৫
in খেলাধুলা
A A
0

ফিফা ক্লাব বিশ্বকাপের ২১তম আসরের পর্দা উঠছে যুক্তরাষ্ট্রে রোববার ভোরে। প্রথমবারের মতো ৩২ দলের অংশগ্রহণে হতে যাওয়া এই টুর্নামেন্ট নিয়ে ফুটবল ভক্তদের কৌতূহলের কমতি নেই। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক লিওনেল মেসির ইন্টার মায়ামি ও আফ্রিকার জায়ান্ট মিশরের আল আহলি। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্লাবগুলো যুক্তরাষ্ট্রে পৌঁছাতে শুরু করেছে।

ইউরোপের সেরা ক্লাবগুলোর মধ্যে রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, বায়ার্ন মিউনিখ ও পিএসজি খেললেও এই আসরে জায়গা হয়নি বার্সেলোনা, এসি মিলান বা লিভারপুলের মতো জনপ্রিয় ক্লাবগুলোর। যার কারণে টুর্নামেন্টের জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য আলাদা করে কোনো বাছাই পর্ব হয় না, বরং ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মহাদেশীয় চ্যাম্পিয়ন ও উচ্চ র‍্যাংকিংধারী ক্লাবগুলোই খেলছে এবারের আসরে।

এবার ইউরোপ থেকে সর্বোচ্চ ১২টি, দক্ষিণ আমেরিকা থেকে ৬টি, এশিয়া, আফ্রিকা ও উত্তর-মধ্য আমেরিকা থেকে ৪টি করে ক্লাব অংশ নিচ্ছে। সঙ্গে আছে ওশেনিয়ার একটি ক্লাব ও যুক্তরাষ্ট্র থেকে স্বাগতিক হিসেবে ইন্টার মায়ামি এবং প্লে-অফ বিজয়ী লস অ্যাঞ্জেলস।

আগামী বছর ৪৮ দলের বিশাল পরিসরের বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। একইভাবে ২০৩১ সালের নারী বিশ্বকাপেও থাকবে ৪৮ দল। সেই ধারাবাহিকতায় ফিফা সিদ্ধান্ত নিয়েছে ক্লাব বিশ্বকাপও চার বছর পরপর অনুষ্ঠিত হবে। ফলে ২০২৯ সালে হতে যাওয়া ২২তম আসর হবে আরও বড় আকারে, যেখানে ফিফার পরিকল্পনায় রয়েছে ৪৮ দলের অংশগ্রহণ এবং চ্যাম্পিয়ন দলকে ১ বিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার দেওয়ার সম্ভাবনা। এবারের আসরে চ্যাম্পিয়ন পাবে ১২৫.৮ মিলিয়ন ডলার, যা সর্বশেষ চ্যাম্পিয়ন লিগজয়ী পিএসজির প্রাপ্ত অর্থের তুলনায় প্রায় ২৫ মিলিয়ন পাউন্ড কম।

ফিফার সাধারণ সম্পাদক ম্যাটিয়াস গ্রাফস্ট্রোম সম্প্রতি জানিয়েছেন, ভবিষ্যতে টুর্নামেন্টের ফরম্যাট, কাঠামো ও বাণিজ্যিক দিক নিয়ে ক্লাব ও কনফেডারেশনগুলোর সঙ্গে খোলামেলা আলোচনা করে বড় পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি বিশ্বাস করেন, ক্লাব বিশ্বকাপ আগামীতে আরও জনপ্রিয়তা অর্জন করবে।

তবে সবকিছু এত সহজ নয়। ক্লাব বিশ্বকাপ সম্প্রসারণ নিয়ে ইতিমধ্যেই বিরোধিতা করেছে আন্তর্জাতিক খেলোয়াড় ইউনিয়ন ফিফপ্রো। ইউরোপা লিগ ফিফার বিরুদ্ধে ইউরোপীয় কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে, যেখানে ফিফার বিরুদ্ধে সময়সূচি ঠিক করতে সংশ্লিষ্টদের মত না নেওয়ার এবং ‘ক্ষমতার অপব্যবহার’-এর অভিযোগ আনা হয়েছে। যদিও ফিফা এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, কিছু লীগ ভিত্তিহীন বাণিজ্যিক স্বার্থে এসব করছে। অভিযোগ তদন্ত করা হবে কিনা, তা এখনো জানায়নি ইউরোপীয় কমিশন।

সব মিলিয়ে নতুন রূপে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, বরং ভবিষ্যতের ফুটবল কাঠামোরও বড় পরীক্ষায় পরিণত হতে যাচ্ছে।

Tags: রোববার ভোরে পর্দা উঠছে ফিফা ক্লাব বিশ্বকাপের
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম