Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডিমলায় এলজিইডি’র রাস্তা সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ

Bangla FMbyBangla FM
১:২৩ pm ০৪, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন টুনিরহাটে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতাধীন প্রভাতী প্রকল্পে রাস্তা সংস্কার কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। এলাকা পরিদর্শনে দেখা গেছে, নির্মাণাধীন আরসিসি রাস্তার সলিংয়ে ভাঙা ও পুরাতন ইট ব্যবহৃত হচ্ছে, যা সিডিউলবিরোধী।

জানা গেছে, অবকাঠামোগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরে তিনটি গ্রুপে প্রকল্পটি অনুমোদিত হয়। মোট বরাদ্দ ছিল প্রায় ৮১ লাখ ৩১ হাজার ৫০১ টাকা।

  • প্রথম গ্রুপ: ২৭,৭৬,৯৯৩ টাকা
  • দ্বিতীয় গ্রুপ: ২৬,৯৪,৮৩১ টাকা
  • তৃতীয় গ্রুপ: ২৬,৬০,৬৭৭ টাকা

প্রথম ও দ্বিতীয় গ্রুপের কাজে পূর্বে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। এলসিএস সদস্যদের দিয়ে ফাঁকা চেকে টাকা উত্তোলন, আংশিক কাজ দেখিয়ে বরাদ্দ আত্মসাৎ ইত্যাদি অভিযোগ রয়েছে। বিগত সরকার পতনের পর প্রকল্পের কাজ স্থগিত হলেও বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় আবারও কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার ওপরাংশে ১-২ ইঞ্চি ফাঁক গ্যাপ রেখে নিচু মানের ভাঙা ইট বসানো হচ্ছে। দায়িত্বে থাকা মিস্ত্রি বিভূতি লাল জানান, “স্যার যা বলেছেন, তাই করছি।”

এ বিষয়ে এলসিএস মনিটরিং অ্যান্ড লাইভলিহুড অফিসার মেহেদী ফাহাদ বিন আজাদ (সবুজ) মুঠোফোনে বলেন, “সিডিউল অনুযায়ী নিচে ভাঙা ইট, উপরে নতুন ইট দেয়ার কথা। এতে ফিনিশিং ভালো হবে।”

তবে প্রকল্পের অফিসিয়াল সিডিউলে ১ নম্বর পিকেট ইট ব্যবহারের কথা স্পষ্ট উল্লেখ রয়েছে। অথচ বাস্তবে তার ব্যতিক্রম দৃশ্যমান।

উপজেলা প্রকৌশলী মো. শফিউল ইসলামের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় প্যানেল চেয়ারম্যান মাজেদুর রহমান বুলু জানান, “কাজটি সম্পর্কে আমি আগে কিছুই জানতাম না। তবে এলাকাবাসীর পক্ষ থেকে নিম্নমানের কাজের অভিযোগ পেয়েছি।”

এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ—দীর্ঘস্থায়ী রাস্তা নির্মাণের আশায় সরকারের কোটি কোটি টাকা ব্যয় হলেও দায়িত্বরত কর্মকর্তাদের অবহেলা ও অনিয়মের কারণে প্রকল্পের গুণগতমান প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম