Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হবিগঞ্জ মেডিকেল কলেজ রক্ষায় ইউকে প্রবাসীদের স্মারকলিপি প্রদান

Bangla FMbyBangla FM
২:০৪ pm ২১, মে ২০২৫
in সারাদেশ
A A
0

কামরুল হাসান কাজল, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ মেডিকেল কলেজ রক্ষার দাবিতে যুক্তরাজ্যের প্রবাসী হবিগঞ্জবাসীদের উদ্যোগে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ইউকে’র বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়।

২০১৮ সালের ১০ জানুয়ারি যাত্রা শুরু করে হবিগঞ্জ মেডিকেল কলেজ। ৫১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ৩০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। ইতোমধ্যে দুটি ব্যাচ কোর্স সম্পন্ন করেছে। কিন্তু সম্প্রতি এই মেডিকেল কলেজ বন্ধ করে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনার খবর ছড়িয়ে পড়ায় উদ্বেগ তৈরি হয় হবিগঞ্জবাসীর মাঝে।

এই প্রেক্ষাপটে, প্রবাসী হবিগঞ্জবাসীরা ইউকে’র বিভিন্ন শহর থেকে একত্রিত হয়ে ‘হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এডুকেশন ট্রাস্ট ইউকে’র’ উদ্যোগে বাংলাদেশের রাষ্ট্রদূতের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বলা হয়—হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ বা স্থানান্তর হলে শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, পুরো জেলার স্বপ্ন ও সম্ভাবনার ওপর আঘাত আসবে।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, ট্রাস্টি ফয়জুর রহমান এমবিই, সেক্রেটারি এম মুন্তাকিম, ট্রেজারার জিয়া তালুকদার এবং চ্যানেল এস বার্মিংহামের প্রতিনিধি সাংবাদিক আতিকুর রহমান।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, স্মারকলিপিটি যথাযথ মাধ্যমে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করবে এবং হবিগঞ্জ মেডিকেল কলেজ হবিগঞ্জেই থেকে যাবে। পাশাপাশি তারা দেশের শিক্ষা উন্নয়ন ও প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যসেবার জন্য এই কলেজের টিকে থাকা ও বিকাশের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত হবিগঞ্জবাসী ও শুভাকাঙ্ক্ষীরা এই কলেজ রক্ষায় ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম