Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বোয়ালমারীতে কলা গাছ ভাঙ্গা নিয়ে কথা কাটাকাটি রামদার কোপে গৃহবধূ আহত 

Bangla FMbyBangla FM
৮:৪০ am ১৮, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের পুন্তিমদিপাড়া গ্রামে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে কলা গাছ ভাঙা নিয়ে কথা কাটাকাটির জেরে স্বপ্না বেগম (৪৫) নামের গৃহবধূকে কুপিয়ে আহত করেছে। ওই গৃহবধূকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত গৃহবধূ স্বপ্না বেগম কুমারাইল পূর্ব পাড়া গ্রামের হাফিজ মোল্যার স্ত্রী।

গৃহবধূর স্বামী হাফিজ মোল্যা জানান, পুন্তিমদিপাড়া গ্রামে তার কলা বাগানের কলা গাছ ভেঙে ফেলে পুন্তিমদি পাড়া গ্রামের  নুর ইসলাম শেখের ছাগলে। তার স্ত্রী বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে কলাবাগানে গিয়ে রাগারাগি করলে নুর ইসলাম শেখের ছেলে শামিম শেখ (২২) রামদা দিয়ে ওই গৃহবধুর মাথায় কোপ দেয়। আহত অবস্থায় ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কা জনক। তার মাথায় ১২টি সেলাই লেগেছে। 

হাফিজ মোল্যা আরো জানান, শামীম শেখ কিছুদিন আগে স্থানীয় এক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া চুরি করে বেড়ায় এলাকায়।

শামীম শেখের সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ার কারনে তার বক্তব্য দেয়া হলো না।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিলা আজাদ বলেন, স্বপ্না বেগম আহত অনেক বেশি।

ডহরনগর ফাঁড়ির ইনচার্জ মধু সূদন পান্ডে বলেন, গৃহবধূকে কোপানোর ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম