Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যশোর ঝিকরগাছায় শিক্ষকের মারধরে ছাত্রী হাসপাতালে, তদন্ত কমিটি গঠন

Bangla FMbyBangla FM
১২:৪৫ pm ০৩, মে ২০২৫
in সারাদেশ
A A
0

মনির হোসেন , বেনাপোল প্রতিনিধি:-: যশোরের ঝিকরগাছায় উপজেলা  শিক্ষকের মারধরের শিকার হয়ে ৫ম শ্রেণির ছাত্রী মুন্নি খাতুন (১০) হাসপাতালে ভর্তি হয়েছে। পড়া না পারায় শিক্ষক নাসির উদ্দিন তাকে এমন নির্যাতন করেছেন। গত বুধবার ঝিকরগাছা উপজেলার নওয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার এই ঘটনায় ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঝিকরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেহেলী ফেরদৌস। মুন্নি নোয়ালী গ্রামের মনির হোসেনের মেয়ে। 

আহত ছাত্রীর মা আমেনা বেগম জানান, ক্লাসে পড়া না পারায় শিক্ষক নাসির উদ্দিন তার মেয়ের পেটে পরপর তিনটি লাথি মারে। এতে তার মেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে তিনি স্কুলে যান। পরে অচেতন অবস্থায় মেয়েকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে মুন্নি হাসপাতালে শিশু সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

আমেনা বেগম জানান, পড়া না পারলে যেকোন শিক্ষাথীকে এমনভাবে মারধর করতে পারেন না শিক্ষক। এটা অমানবিক ও নিষ্ঠুরতা। তিনি এ ঘটনার সঠিক বিচার দাবি করেছেন।

ঝিকরগাছা উপজেলা শিক্ষা অফিসার শেহেলী ফেরদৌস জানান, নোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিনের মারধরের শিকার শিক্ষার্থী মুন্নি জখম হয়েছে। তিনিসহ উর্ধ্বতন কর্মকর্তারা তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। মারধরের ঘটনায় বৃহস্পতিবার ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার ৪মে  তদন্ত করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম