Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে কুকুরের হাত থেকে লজ্জাবতী বানর উদ্ধার

Bangla FMbyBangla FM
৫:১৮ pm ২৫, এপ্রিল ২০২৫
in বাংলাদেশ, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর বা Northern Slow Loris (Nycticebus bengalensis) কুকুরের আক্রমণ থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে প্রাণীটি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের আশ্রয়ে নিরাপদ ও সুস্থ রয়েছে।  

শুক্রবার সকালে শ্রীমঙ্গল উপজেলার শংকরসেনা গ্রামের গড়পাড়া এলাকায় স্থানীয় পথচারী জুনু মিয়া বানরটিকে কুকুরের আক্রমণের শিকার অবস্থায় দেখতে পান। দ্রুত সাহসিকতার সঙ্গে তিনি প্রাণীটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলকে খবর দেন।

স্বপন দেব জানান,“বিরল এই লজ্জাবতী বানরটি ধীরে ধীরে হাঁটছিল,তখনই একটি কুকুর হঠাৎ আক্রমণ করে। চিৎকার শুনে পথচারী এগিয়ে এসে প্রাণীটিকে উদ্ধার করেন। এখন এটি আমাদের ফাউন্ডেশনে সুস্থ রয়েছে।”

এ বিষয়ে শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (ACF) জামিল খাঁন বলেন, “আমরা ঘটনা সম্পর্কে অবগত। আগামী এক-দুই দিনের মধ্যে প্রাণীটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।”

প্রসঙ্গত,লজ্জাবতী বানর দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি নিশাচর ও অত্যন্ত লাজুক প্রজাতি। এটি একটি বিষাক্ত স্তন্যপায়ী প্রাণী,যা হালকা বিষ নিঃসরণ করে নিজেকে শত্রুর হাত থেকে রক্ষা করে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (IUCN) এই প্রজাতিটিকে বিপন্ন প্রাণী হিসেবে লাল তালিকাভুক্ত করেছে।

প্রকৃতির এই দুর্লভ সদস্যকে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনার ঘটনায় স্থানীয়দের সচেতনতা ও মানবিকতা প্রশংসার দাবি রাখে। এখন প্রয়োজন আরও বৃহত্তর সামাজিক উদ্যোগ,যাতে বন ও বন্যপ্রাণী রক্ষা পায় আমাদের আগ্রাসন থেকে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম