Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নবীগঞ্জে মাদকসেবী ও চাঁদাবাজদের বিরুদ্ধে দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীদের মানববন্ধন 

Bangla FMbyBangla FM
৪:৩৫ pm ১৩, মে ২০২৫
in সারাদেশ
A A
0

হবিগঞ্জ প্রতিনিধি:


হবিগঞ্জের নবীগঞ্জ শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মাদকসেবী ও চাঁদাবাজদের হামলা ও দৌরাত্ম্যের প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

মঙ্গলবার দুপুরে শহরের শহীদ আজমত চত্বর এলাকায় নবীগঞ্জ বাজার চৌমুহনী ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়- গত ৬ মে মঙ্গলবার নবীগঞ্জ শহরের বিশ্বজিত দাশের ব্যবসা প্রতিষ্ঠান ভাই ভাই এন্টারপ্রাইজে আলমগীর মিয়া নামে এক মাদকসেবী হামলা চালিয়ে দোকানপাট ভাংচুর করে ও কর্ণ দাশ নামে এক যুবককে দাড়ালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে। গত ১১ মে রবিবার কলা ক্রয়কে কেন্দ্র করে জগিন্দ্র সরকারের দোকানে হামলা ভাংচুর ও লুটপাট করে সুজন মিয়াসহ ৭-৮জন যুবক। এ ঘটনায় ব্যবসায়ী জগিন্দ্র সরকার গুরুতর আহত হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পর-পর ব্যবসা প্রতিষ্ঠানে মাদকসেবী ও চাঁদাবাজদের হামলা ও দৌরাত্ম্যের প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন নামেন ব্যবসায়ীরা। মানববন্ধনে ব্যবসায়ী আব্দুল আলীম ইয়াছিনীর সভাপতিত্বে এবং মুহিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাজারের ব্যবসায়ী তৌহিদুল ইসলাম চৌধুরী, জায়নাল আবেদীন, অরবিন্দু রায়, মাওলানা শোয়েব আহমদ, অলিউর রহমান অলি, ওয়াহিদুজ্জামান জুয়েল, সৈয়দ জাহির আলী, বাবুল দেব, জাকির হোসেন, সুমন চন্দ্র দাশ, রাজু আহমেদ চৌধুরী, মরিন্দ্র সরকার, মদন শীল, উৎপল দাশ, মুমিন চৌধুরী, শামীম চৌধুরী, রনঞ্জিত ভট্টাচার্য্য, হিমাংশু শেখর ভজন, কায়েদ মিয়া, প্রনয় কুমার দাশ, শান্ত পৌরকায়স্ত, বিশ্বজিৎ দাশ, ছাত্রদল নেতা সোগাহ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মাদকসেবী ও চাঁদাবাজদের কারণে ব্যবসা পরিচালনায় নানাভাবে বিঘ্ন ঘটছে। তারা দ্রুত এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং ব্যবসায়ী সমাজের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। মানববন্ধন চলাকালে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন উপস্থিত হয়ে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। ওসির আশ্বাসের প্রেক্ষিতে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ব্যবসায়ীরা পুনরায় দোকানপাট খুলে দেন। এ সময় ব্যবসায়ীরা প্রশাসনের প্রতি আস্থা রেখে তাদের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম