Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে প্রায় দুই হাজার পিসইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

Bangla FMbyBangla FM
৪:৪৩ pm ১৯, জুলাই ২০২৫
in আইন ও আদালত
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে প্রায় দুই হাজার পিস নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীর নাম মো. খোকন মিয়া (৫৫)।

শনিবার (১৯ জুলাই) বিকেলে রংপুর-সৈয়দপুর মহাসড়কের কামারপুকুর কলাবাগান এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে ওই ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মাদক বিক্রেতাকে আটক করে র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের সদস্যরা। পরে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

থানা সূত্রে জানা যায়, র‌্যাব-১৩ এর নীলফামারী ক্যাম্পের সদস্যরা শনিবার গোপন সূত্রে খবর পায়, এক ব্যক্তি রংপুর থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান নিয়ে বাসযোগে সৈয়দপুরের দিকে আসছে। এমন তথ্যে ওই ক্যাম্পের ডিএডি মো. আব্দুস সামাদ শেখের নেতৃত্বে র‌্যাব সদস্যরা সৈয়দপুরের কামারপুকুর কলাবাগান এলাকায় অবস্থান নেন।

এ সময় উল্লিখিত এলাকায় নোয়াখালী থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে আসা তৈয়্যবা ক্লাসিক পরিবহন নামের একটি বাস পৌঁছলে থামানোর সিগন্যাল দেয়। এতে বাসটি থামলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাসে থাকা যাত্রী মো. খোকন মিয়া বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা তাকে বাসের গেট থেকে আটক করেন।

তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের ডান পকেটে থাকা কাগজে মোড়ানো অবস্থায় এক হাজার ৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক পাঁচ লাখ ৮৯ হাজার পাঁচ শত টাকা। এছাড়াও আটক মাদক ব্যবসায়ীর প্যান্টের পকেট থেকে একটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ২০ টাকা জব্দ করা হয়।

পরে র‌্যাব নীলফামারী ক্যাম্পের ডিএডি মো. আব্দুস সামাদ শেখ বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন। সেই সঙ্গে আটককৃত মাদক ব্যবসায়ীকে এবং উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও মোবাইল ফোন পুলিশের কাছে হস্তান্তর করেন।

এক হাজার ৯৬৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন। তিনি বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী খোকন মিয়াকে আদালতে সোর্পদ করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম