Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নাজিরপুরে মধুমতি ও তালেশ্বর নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে তিনজনের ছয় মাসের জেল

Bangla FMbyBangla FM
১২:৪৭ pm ২২, মে ২০২৫
in আইন ও আদালত
A A
0

স্টাফ রিপোর্টার:
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মধুমতি ও তালেশ্বর নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বুধবার (২১ মে) বিকেল চারটায় উপজেলার ১ নম্বর মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গার চর ও মালিখালির চর এলাকায় অভিযান পরিচালনা করেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মধুমতি ও তালেশ্বর নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন এবং বিপণনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তিনটি মামলায় তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন:

মো. হোসাইন ফরাজী (৪০), পিতা জাহাঙ্গীর ফরাজী, গ্রাম: বাঁশুরিয়া, কাউখালী

মো. সুমন শেখ (৩৯), পিতা মো. শাজাহান শেখ, গ্রাম: উজিয়ালখান, কাউখালী

মো. জাবের শেখ (২৭), পিতা মো. আকরাম শেখ, গ্রাম: সাচিয়া, নাজিরপুর

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বী বলেন, “নাজিরপুর উপজেলার নির্ধারিত বালুমহলের পরিসীমা ২৪.২১ একর। অভিযুক্ত ব্যক্তিরা এই সীমার বাইরে এবং সংরক্ষিত ৪(ঘ) আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলন করেছেন। এতে করে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ে।”

তিনি আরও জানান, পরিবেশ সংরক্ষণে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে এবং মধুমতি ও তালেশ্বর নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ, জলজ প্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম