Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’—স্লোগানে মুখর নগর ভবন এলাকা

Bangla FMbyBangla FM
৫:৪৮ am ১৮, মে ২০২৫
in জাতীয়
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সদরুল আইন:

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি চলছে নগরভবনের সামনে।

রবিবার (১৮ মে) সকাল থেকেই ‘ঢাকাবাসী’ ব্যানারে শত শত সমর্থক নগরভবনের প্রধান ফটকের সামনে জড়ো হন এবং অবস্থান নেন। এতে করে সেবা গ্রহণ করতে আসা অনেক নাগরিক নগরভবনে প্রবেশ করতে পারছেন না।

ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সমর্থকরা এসে নগরভবনের সামনে জড়ো হচ্ছেন। তারা ‘শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘শপথ নিয়ে তালবাহানা চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’—ইত্যাদি স্লোগানে মুখর করে তুলেছেন পুরো এলাকা।

আদালতের রায় ও শপথ জটিলতা

শনিবার (১৭ মে) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, “নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা দায়ের করা হয়েছিল। তাপস প্রভাব খাটিয়ে তা থামানোর চেষ্টা করেন। তখন আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। আমরা সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে রায় পেয়েছি। এখন কেউ যদি এ রায় নিয়ে প্রশ্ন তোলে, তাহলে সেটা আদালত অবমাননার শামিল।”

তিনি আরও বলেন, “গেজেট প্রকাশের পর ২০ দিন পার হয়ে গেলেও আমাকে এখনো শপথ করানো হয়নি। অথচ আমরা শপথ নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত।”

পটভূমি

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। কিন্তু চলতি বছরের ২৭ মার্চ আদালতের এক রায়ে তাপসের মেয়র পদ বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করা হয়।

এরপর নির্বাচন কমিশন ২২ এপ্রিল আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে গেজেট প্রকাশ করে। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি, যা নিয়ে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে।

Tags: বিএনপিমেয়র ইশরাকরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম