Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাষ্ট্রীয় মদদপুষ্ট হত্যাকাণ্ডে শেখ হাসিনার প্রত্যক্ষ ভূমিকা বিবিসি আই উন্মোচন করেছে: প্রেস সচিব

Bangla FMbyBangla FM
২:২৮ pm ০৯, জুলাই ২০২৫
in জাতীয়
A A
0

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাষ্ট্রীয় মদদপুষ্ট হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ ভূমিকা ছিল—এমন অকাট্য প্রমাণ উন্মোচন করেছে বিবিসির ইনভেস্টিগেশনস ইউনিট ‘বিবিসি আই’। আজ মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে শফিকুল আলম বলেন, “যখন একটি বৈশ্বিক প্রতিষ্ঠান যেমন বিবিসি বাংলাদেশের রাষ্ট্রীয় অপরাধ উন্মোচনে তাদের সম্পূর্ণ অনুসন্ধানী সক্ষমতা কাজে লাগায়, তখন বিশ্বকে অবশ্যই তা গুরুত্ব সহকারে আমলে নিতে হয়।” তিনি বলেন, গত মঙ্গলবার প্রকাশিত বিবিসি আই-এর অনুসন্ধানে যে অডিও প্রমাণ ও ভিডিও ফুটেজ রয়েছে, তা ২০২৪ সালের ছাত্র বিক্ষোভ দমন অভিযানে শেখ হাসিনার ভূমিকার ‘চূড়ান্ত সত্য’ উন্মোচন করেছে।

প্রেস সচিব আরও বলেন, “সাধারণ মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছে—এটি এক বিষয়। কিন্তু যখন একটি বিশ্বমানের, নিরপেক্ষ এবং ফরেনসিক সক্ষমতাসম্পন্ন গণমাধ্যম স্বাধীনভাবে তদন্ত করে এই অভিযোগকে প্রমাণে রূপ দেয়, তখন সেটি ভিন্ন মাত্রা পায়।”

তিনি জানান, ফাঁস হওয়া অডিও রেকর্ডিং, যা আন্তর্জাতিক অডিও ফরেনসিক বিশেষজ্ঞরা যাচাই করেছেন, তা প্রমাণ করে সহিংসতা ছিল না তাৎক্ষণিক বা দুর্ঘটনাবশত—বরং এটি ছিল পরিকল্পিত এবং অনুমোদিত হত্যাকাণ্ড।

“এখন আর এই প্রমাণ গল্পনির্ভর, রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট বা গুজব নয়। এটি ফরেনসিক, যাচাইযোগ্য এবং আর উপেক্ষাযোগ্য নয়,” বলেন শফিকুল আলম।

ভারতের প্রতি আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন, “অনেক দিন ধরে ভারত বাংলাদেশের অনুরোধ সত্ত্বেও শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে অস্বীকৃতি জানিয়ে এসেছে। এখন আর সেই অবস্থান গ্রহণযোগ্য নয়।” তিনি বলেন, “ভারত এখন এমন একজনকে রক্ষা করতে পারে না, যার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বৈজ্ঞানিক প্রমাণ-সমর্থিত, বিশ্বমানের অনুসন্ধানে প্রমাণিত অভিযোগ রয়েছে।”

তিনি মন্তব্য করেন, “আঞ্চলিক বন্ধুত্ব, কৌশলগত জোট কিংবা কোনো রাজনৈতিক উত্তরাধিকার—কোনো কিছুই সাধারণ মানুষের রক্ত ঝরার অজুহাত হতে পারে না। যুক্তরাজ্যের একটি প্রভাবশালী ও গ্রহণযোগ্য গণমাধ্যম যখন এমন ভয়াবহতা উন্মোচন করে, তখন ভারতের উচিত ন্যায়বিচার ও নৈতিকতা বিবেচনায় পদক্ষেপ নেওয়া।”

বিবৃতির শেষাংশে শফিকুল আলম বলেন, “বাংলাদেশের মানুষ ন্যায়বিচার পাওয়ার অধিকার রাখে। ভিকটিমদের শান্তি পাওয়ার অধিকার আছে। আর বিশ্বের উচিত দেখা যে কোনো নেতা, যতই ক্ষমতাবান হোক না কেন, তিনি আইনের ঊর্ধ্বে নন।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম