Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লুমিনাস গ্রুপের উদ্যোগে চাটমোহরে আদর্শ কৃষক সংবর্ধনা ও সেমিনার অনুষ্ঠিত 

Bangla FMbyBangla FM
১০:১০ am ০৫, মে ২০২৫
in কৃষি
A A
0
অতিথিদের সাথে সংবর্ধনাপ্রাপ্ত কৃষকরা। সোমবার দুপুরে পাবনার চাটমোহর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে। 

অতিথিদের সাথে সংবর্ধনাপ্রাপ্ত কৃষকরা। সোমবার দুপুরে পাবনার চাটমোহর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে। 

স্টাফ রিপোর্টার, পাবনা

‘মাটি বাঁচান, কৃষক বাঁচান, দেশ বাঁচান’ এই স্লোগানে পাবনার চাটমোহরে আদর্শ কৃষক সংবর্ধনা এবং কৃষি ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (০৫ মে) সকাল ১১টায় চাটমোহর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সংবর্ধনা ও সেমিনার অনুষ্ঠিত হয়। 

লুমিনাস গ্রুপের চাটমোহর উপজেলার ডিলার আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন লুমিনাস গ্রুপের ভাইস চেয়ারম্যান শামীম আহমেদ। প্রধান বক্তা ছিলেন মিরাকেল এগ্রো অ্যান্ড কসমেটিকস লিমিটেডের চিফ কনসালটেন্ট কৃষিবিদ আব্দুর রশিদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন, প্রতিষ্ঠানটির রাজশাহী বিভাগের সিনিয়র কনসালটেন্ট মঞ্জুরুল হুদা, রাজশাহী ডিভিশনাল ইনচার্জ সানোয়ার হোসেন, টেরিটরি সেলস ম্যানেজার জহুরুল ইসলাম জয়, পাবনা জেলা শাখার ডিলার-১ ফজলুর রহমান সোহেল, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, লুমিনাস গ্রুপের মুথরাপুর ইউনিয়ন শাখার ডিলার আলী আক্কাস বেগ।

প্রধান অতিথির বক্তব্যে লুমিনাস গ্রুপের ভাইস চেয়ারম্যান শামীম আহমেদ বলেন, 

কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আর কৃষককে বাঁচাতে মাটি বাঁচাতে হবে। দেশর জনসংখ্যা বাড়ছে, খাদ্যের চাহিদাও বাড়ছে। তার সাথে পাল্লা দিয়ে ফসল উৎপাদন বাড়ানো হচ্ছে আধুনিক প্রযুক্তি ব্যবহারে। তবে আগের মতো খাদ্যের আর স্বাদ নেই। কারণ জমিতে অতিরিক্ত সার ব্যবহারে মাটির স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। 

তিনি বলেন, আমরা লুমিনাস গ্রুপ মাটিকে বাঁচাতে উন্নত প্রযুক্তির মিরাকেল গ্রোথ নিয়ে এসেছি। মাটিকে সুস্থ করতে না পারলে আমরা কেউ বাঁচবো না। যেখানে ইউরিয়া সারের বাড়ছে সেখানে মিরাকেল গ্রোথ ব্যবহার করলে ইউরিয়ার ব্যবহার কমা শুরু করবে৷ মাটির যে ঘাটতি হচ্ছে সেটা পূরণ করবে। মিরাকেল গ্রোথ ব্যবহার করে কৃষকের ইউরিয়া সারের ব্যবহার অর্ধেকে নেমে আসবে। মাটির স্বাস্থ্য ভাল হবে। বিষমুক্ত খাবার পাওয়া যাবে।

শামীম আহমেদ আরো বলেন, অতিরিক্ত সার ব্যবহারে মাটির স্বাস্থ্য নষ্ট হয়৷ মিরাকেল গ্রোথ ব্যবহারে সৃষম সারের ঘাটতি পূরন করবে। ফলন ভাল হবে। মাটির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। গাছ হবে মোটাতাজা শক্তিশালী। মাটিতে আলাদা করে বোরন, জিংক দিতে হবে না। ধানের চিটার পরিমাণ অনেক কম হবে।ফলন বেশি পাবে। ফসলের স্বাদ আগের মতো পাওয়া যাবে। সকল কৃষক এটা ব্যবহার করলে সারাদেশে বিষমুক্ত খাবার পাবে সবাই। 

শেষে লুমিনাস গ্রুপের ডিলারদের মাঝে সনদপত্রে বিতরন করা হয়।এছাড়া ৬ জন আদর্শ কৃষককে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়৷

রিটেইলার তারিকুল ইসলামের সঞ্চালনায় এই অনুষ্ঠানের আয়োজন করে চাটমোহরের মা বাবার দোয়া এগ্রো ট্রেডার্স।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম