Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অপারেশন ডেভিল হান্টে কিশোরগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
১২:৩০ pm ১৩, মে ২০২৫
in অন্যান্য
A A
0

রুবেল হোসাইন, বিশেষ প্রতিনিধি (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন : মোঃ কফিল উদ্দিন স্বপন (২৯) ও মোঃ ইসলাম উদ্দিন (৫৫)। 

সোমবার (১২ মে) দিবাগত রাতে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের পুলেরঘাট বাজার এলাকায় ডেভিল হান্টের বিশেষ এক অভিযান চালিয়ে এই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। 

আজ মঙ্গলবার (১৩ই মে) দুপুরে তাদের কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া কফিল উদ্দিন স্বপন মাইজহাটি গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে ও পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং মোঃ ইসলাম উদ্দিন আদর্শপাড়া গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে ও পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাখাওয়াৎ হোসেন বলেন, “বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সোমবার দিবাগত রাতে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে থানায় ছাত্র-জনতার উপর হামলা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম