Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পিআর পদ্ধতির মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত ও মনোনয়ন বাণিজ্য বন্ধ করা সম্ভব: মাসুদ সাঈদী

news room1bynews room1
২:০৮ pm ০৪, জুলাই ২০২৫
in বাংলাদেশ জামায়াতে ইসলামী
A A
0

পিরোজপুর প্রতিনিধি:
আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন (PR – Proportional Representation) পদ্ধতির মাধ্যমে দেশের জনগণের প্রকৃত মতামত জাতীয় সংসদে প্রতিফলিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী।

শুক্রবার (৪ জুলাই) সকালে পিরোজপুর পৌর জামায়াতের আয়োজনে জেলা জামায়াত কার্যালয়ে কর্মী সভা, শহরে গণসংযোগ এবং ভাড়ানিখাল খননকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

“জামায়াতের দাবি যৌক্তিকতা পেয়েছে সময়ের ব্যবধানে”

মাসুদ সাঈদী বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি ১৯৮৪ সালে জামায়াত প্রথম উত্থাপন করেছিল। যদিও তখন অনেকে এটিকে গ্রহণ করেনি, তবে ৭ বছর পর দেশের জনগণ এবং রাজনৈতিক নেতারা এর যৌক্তিকতা বুঝতে পেরেছিলেন। তেমনি পিআর পদ্ধতির দাবিও সময়ের ব্যবধানে সকলেই এর যৌক্তিকতা উপলব্ধি করবেন।”

তিনি বলেন, “পিআর পদ্ধতির মাধ্যমে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। এই পদ্ধতিতে জনগণের প্রতিটি ভোটের গুরুত্ব থাকে, মনোনয়ন বাণিজ্য, টাকার প্রভাব এবং নির্বাচন কেন্দ্রিক দুর্নীতিও প্রতিরোধ করা সম্ভব।”

“রাষ্ট্রীয় সংস্কার ছাড়া বৈষম্যহীন বাংলাদেশ সম্ভব নয়”

জুলাই-আগস্ট গণ-আন্দোলনের চেতনার কথা তুলে ধরে মাসুদ সাঈদী বলেন, “বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কার প্রয়োজন। গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। জনগণের দাবি—আগে বিচার, তারপর নির্বাচন। তাই ইন্টারিম সরকারকে খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের পদক্ষেপ আগে দৃশ্যমান করতে হবে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “রাষ্ট্রের কাঠামো সংস্কার ছাড়া যেভাবে খুশি একটি নির্বাচন দিলে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে। দেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদকে মেনে নেবে না।”

উপস্থিত নেতৃবৃন্দ

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জহিরুল হক, সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক শেখ, পিরোজপুর পৌর আমীর ইসহাক আলী খান, পৌর সেক্রেটারি আল আমিন শেখ, সহকারী সেক্রেটারি আনসারুজ্জামান হালিম, ৫নং ওয়ার্ড আমীর মোদাচ্ছের হোসাইন, সেক্রেটারি আব্দুস সাত্তার, পিরোজপুর বাজার সভাপতি কবির হোসেনসহ পৌর ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম