(বরিশাল) সংবাদ দাতা
কিডস সায়েন্স স্কুলের বাকেরগঞ্জ শাখার উদ্বোধন করা হয়েছে। ১৩ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় কিডস সায়েন্স স্কুলের বাকেরগঞ্জ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ সাইফুল ইসলাম উপস্থিত থেকে স্কুলটির বাকেরগঞ্জ ক্যাম্পাসের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্কুল জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ স্থান। দক্ষ হাতে স্কুল পরিচালনা করা হলে শিক্ষার মান উন্নয়ন হবে এবং দক্ষ জনশক্তি গড়ে উঠবে। শিশুদের আধুনিক শিক্ষার চিন্তা করেই আমরা কিডস সায়েন্স স্কুল প্রতিষ্ঠা করেছি। এসময় সকল অভিভাবকদের তাদের সন্তানের শিক্ষার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মাদ সুমন স্কুল সম্পর্কে বলেন, দক্ষ শিক্ষক-শিক্ষিকার মাধ্যমে মানসম্মত শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমরা এ স্কুলটি প্রতিষ্ঠা করেছি। এ স্কুলে শিশুরা নার্সারি থেকে লেভেল থ্রি পর্যন্ত ভর্তি হতে পারবে।
স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক দক্ষিণের কাগজের সম্পাদক ও প্রকাশক মোঃ হাবিবুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন।

