Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শরীয়তপুরের ডামুড্যায় খোকন দাসের মর্মান্তিক মৃত্যু

Tanazzina TaniabyTanazzina Tania
৪:০৫ pm ০৩, জানুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

জাবেদ শেখ,শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ছুরিকাঘাতের পর পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে খোকন দাস নামে এক ওষুধ ব্যবসায়ীর ওপর। গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে, তবে শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) রাতে খোকন দাস তার দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় হামলার শিকার হন। হামলাকারীরা প্রথমে তাকে ছুরিকাঘাত করে, পরে তিনি হামলাকারীদের চিনে ফেলার পর হত্যার উদ্দেশ্যে তার শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
খোকন দাসের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন, ফলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর দগ্ধ অবস্থায় প্রথমে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার দুপুরে তার শরীরের ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হয়। তিনদিন চিকিৎসাধীন থাকার পর, শনিবার সকালে তিনি মারা যান।
ঘটনার পর খোকন দাসের বাবা পরেশ চন্দ্র দাস বৃহস্পতিবার (১ জানুয়ারি) গভীর রাতে কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান (২৭), সামছুদ্দিন মোল্যার ছেলে রাব্বি মোল্যা (২১) ও শহীদ সরদারের ছেলে পলাশ সরদারের (২৫) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তানভীর হোসেন জানান, আমরা নিহতের পরিবারের কাছ থেকে মৃত্যুর বিষয়টি জেনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
পুরো এলাকা শোকের ছায়ায় কাঁপছে, স্থানীয়রা এই নির্মম হত্যাকাণ্ডকে নিন্দা জানাচ্ছেন। খোকন দাস একজন প্রিয় ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট হিসেবে পরিচিত ছিলেন, তার মৃত্যুর সংবাদ এলাকায় গভীর শোক সৃষ্টি করেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম