Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খুলনায় সাবেক যুবদল নেতাকে মাথায় গুলি, মৃত্যু নিশ্চিত করতে পায়ের রগ কাটলো সন্ত্রাসীরা

Bangla FMbyBangla FM
১:৩৫ pm ১১, জুলাই ২০২৫
in অপরাধ
A A
0

খুলনা অফিস:

খুলনায় সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানকে (৩৮) গুলি করে এবং পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে নগরীর মহেশ্বরপাশা পশ্চিমপাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মাহবুবুর রহমান মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার মো .আব্দুল করিম মোল্লার ছেলে। তিনি নগরীর দৌলতপুর থানা যুবদলের সাবেক সভাপতি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী। তিনি জানান, ঘটনাস্থল থেকে ৪টি গুলির খোসা ও একটি অব্যবহৃত গুলি উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে ও কারা তাকে হত্যা করতে পারে তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে বাড়ির সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন মাহবুব। এ সময় মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি গাড়ির সামনে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।

এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। এ সময় তারা মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার পায়ের রগ কেটে দেয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, দুপুর দেড়টার দিকে মাহবুবুর রহমান বাসার সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন। এ সময়ে হেলমেট পরা অবস্থায় তিনজন একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করতে থাকে।

একটি গুলি তার মাথায় লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় দুর্বৃত্তরা তার মৃত্যু নিশ্চিত করতে দুই পায়ের রগ কেটে দেয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনসহ হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম