Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

Taslima TanishabyTaslima Tanisha
৫:৪৩ pm ৩১, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ নামাজে আসর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে এই আয়োজন করা হয়।

জানাজায় ইমামতি করেন জাতীয়তাবাদী ওলামা দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা কাজী সাইদুর রহমান। জানাজা শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন একই সংগঠনের সাধারণ সম্পাদক ক্বারী মকসুদ আলম। জানাজা কয়েক হাজার মানুষ অংশ নেয়।

জানাজার আগে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর ও নীলফামারী-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয়তাবাদী শক্তির প্রাণ। তাঁর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে অটল হয়ে দেশকে বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় আসীন হয়েছে।

তিনি ছিলেন আধিপত্যবাদী অপশক্তির ত্রাস। আজ আমরা আবারও চরম সংকটে আবর্তিত। এমন সময় তিনি চলে গেলেন। যা কখনো পূরণ হওয়ার নয়। তবে তার রেখে যাওয়া আদর্শ মেনে দেশকে রক্ষা করা ও নতুনভাবে গড়ে তোলার জন্য সতর্ক থাকতে হবে।

উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, বেগম জিয়া ছিলেন একজন অকুতোভয় লড়াকু নেত্রী, আধিপত্যবাদ বিরোধী সংগ্রামী দেশপ্রেমিক। বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধের চেতনার ধারক ও রাজনৈতিক অভিভাবক। আল্লাহ তাঁকে বেহেশতের সর্বোচ্চ মর্যাদায় আসীন করুন।
সৈয়দপুর জেলা বিএনপির নেতা শওকত হায়াত শাহ, সাবেক পৌর কাউন্সিলর জিয়াউল হক জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আশিকুর রহমান বাবলু, সৈয়দপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রিয়াদ আরফান সরকার রানা, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রাকিব খান, এনসিপির সৈয়দপুর উপজেলা আহ্বায়ক মঞ্জুর আলম অর্জন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম