Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ

Nuri JahanbyNuri Jahan
৪:০১ pm ২৪, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

সুলতান মাহমুদ, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দিনাজপুর জেলা বিএনপির নেতারা।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলামের কাছ থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন। এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা উপস্থিত ছিলেন।

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এবং আশা–আকাঙ্ক্ষার শেষ আশ্রয় হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই মহিয়সী নারী নিজের জীবন বিপন্ন করেও কখনো বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের প্রশ্নে আপস করেননি।

তিনি আরও বলেন, এমন একজন মহিয়সী নারী দিনাজপুর সদর–৩ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন—এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং আনন্দের বিষয়।

এ সময় তিনি জনগণের উদ্দেশে বলেন, আমাদের প্রত্যাশা—আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। বেগম খালেদা জিয়ার জন্য এটি হয়তো জীবনের শেষ নির্বাচন। সেই বিবেচনায় আপনারা যেন তাঁকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে নিয়ে আসেন। আমরা বিশ্বাস করি, আপনারাই তা করবেন।

সবশেষে তিনি বলেন, দিনাজপুরবাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ সম্মান প্রদান করবেন—এটাই আমাদের প্রত্যাশা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম