Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাইবান্ধায় র‍্যাব-১৩ এর অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেফতার

Bangla FMbyBangla FM
১:০০ pm ০৩, মে ২০২৫
in আইন ও আদালত
A A
0

র‍্যাব-১৩ এর একটি অভিযানে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বাজার এলাকা থেকে চাঞ্চল্যকর নদী ডাকাতি মামলার এক গুরুত্বপূর্ণ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম আনোয়ার (৪২), পিতা- আবু সামা, ঠিকানা- খামার কামারজানি, থানা- গাইবান্ধা সদর, জেলা- গাইবান্ধা।

র‍্যাব সূত্রে জানা গেছে, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে ধারণ করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দেশব্যাপী চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, ধর্ষণ, অপহরণ ও মাদকবিরোধী অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই কার্যক্রমের অংশ হিসেবেই চলমান গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে আনোয়ারকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে কুড়িগ্রাম জেলার চিলমারী থানাধীন ৫নং চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল ঘাট থেকে আনুমানিক ৫০০ মিটার দক্ষিণ-পশ্চিম দিকে ব্রহ্মপুত্র নদে একটি ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় চিলমারী মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। মামলা নম্বর: ০২/২৫; তারিখ: ০৯/০২/২০২৫; ধারা: ৩৯৫/৩৯৭ পেনাল কোড, ১৮৬০।

ঘটনার তদন্তে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে ২ মে ২০২৫ খ্রিঃ তারিখে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে আনোয়ারকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আসামিকে কুড়িগ্রাম জেলার চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, “র‍্যাব-১৩ নিয়মিতভাবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন অপরাধ দমনমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। জনগণের সহযোগিতায় ভবিষ্যতেও র‍্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম