পলাশ মন্ডল, সারিয়াকান্দি প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি – সোনাতলা) আসনে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সারিয়াকান্দি উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌসের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর কাজী রফিকুল ইসলাম বলেন, বিএনপি একমাত্র দল যারা সুষ্ঠু নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। আমরা নির্বাচনী আচরণ বিধি মেনে যথা নিয়মে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করবো, আগামী ১২ ফেব্রুয়ারিই নির্বাচনে বিপুল ভোটে বিএনপি জয়লাভ করবে। তিনি সকলের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হীরা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

