Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

Tanazzina TaniabyTanazzina Tania
৮:২১ pm ০১, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি পদে আসহাবুজ্জামান শাওন (দৈনিক বাংলাবাজার ) ১৯ ভোট ও সাধারণ সম্পাদক পদে আহমেদুজ্জামান আলম (দৈনিক জনকণ্ঠ ) ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে পিন্টু দেবনাথ  ১৮ ভোট, মো: আব্দুল মোক্তাদির  ১৩ ভোট, যুগ্ম সাধারণ  সম্পাদক পদে মো: আহাদ মিয়া  ১৯ ভোট, পারভেজ আহমেদ  ১৬ ভোট, প্রচার, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো: আলমগীর হোসেন  ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যকরী সদস্য পদে প্রনীত রঞ্জন দেবনাথ , বিশ্বজিত রায় মো: মোস্তাফিজুর রহমান  ও শাব্বির এলাহী   নির্বাচিত হয়েছেন।

এর আগে বিনা প্রতিদ্বন্দিতায় অর্থ ও দপ্তর সম্পাদক পদে রুহুল ইসলাম হৃদয় ও ত্রুীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো: কামরুজ্জামান নির্বাচিত হয়েছেন।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কমলগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৭ জন ভোটারের মধ্যে ২৭ জন ভোটারই তাদের ভোট প্রদান করেন। এবারের নির্বাচনে ১১টি পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন আহাম্মেদ, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো: সেলিম আহমদ ও আল আমিন।

নির্বাচন চলাকালে উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর ও কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবু জাফর মো: মাহফুজুল কবির ভোটকেন্দ্র পরিদর্শন করেন। নির্বাচন চলাকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক লোকজন প্রেসক্লাবের সামনে এসে সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন।
কমলগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আসহাবুজ্জামান শাওন ও সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম বলেন, কমলগঞ্জ প্রেসক্লাবের এই নির্বাচন জেলাবাসীর জন্য একটি উদাহরণ সৃষ্টি করবে।

নেতৃত্ব সৃষ্টিতে গণতান্ত্রিকভাবে নির্বাচন পরিচালনা করার সৎ সাহস ও আন্তরিকতা অনেক সংগঠনের নেই। কমলগঞ্জ প্রেসক্লাব নীতি নৈতিকতাকে সাথে নিয়ে পেশাকে সমুন্নত রেখে সত্য প্রকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখছে প্রেসক্লাব। তারা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, নির্বাচন কমিশনসহ প্রেসক্লাবের সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম