Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুবিতে ‘কমল’-এর আহ্বায়ক কমিটি ঘোষণা

Tanazzina TaniabyTanazzina Tania
১১:৩৯ am ২৩, অক্টোবর ২০২৫
in ক্যাম্পাস
A A
0

কুবি প্রতিনিধি:

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নতুন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘কমল’ এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

 

 বুধবার  (২২ অক্টোবর) সংগঠনটির প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমান শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়।

 

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল মালেক আকাশ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম হোসেন।

 

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ফার্মেসি বিভাগের ওয়াসিম সাকিব, সাংবাদিকতা বিভাগের আতিকুর রহমান রিয়াদ ও আসাদুল ইসলাম রুহুল, প্রবর্তন ও ব্যবস্থাপনা বিভাগের মোঃ সোলেমান খান, বাংলা বিভাগের আব্দুল্লাহ মোহাম্মদ সাদ্জিদ ও মোফাজ্জল হোসেন, গণিত বিভাগের মেহেদী হাসান ফারহান, ব্যবস্থাপনা বিভাগের তানভীর মোহাম্মদ অমর, এবং আইন বিভাগের জোবায়ের আহমেদ।

 

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মার্কেটিং বিভাগের সাদেক সাকের, ইংরেজি বিভাগের ইমতিয়াজ রহমান সাকিব, প্রবর্তন বিভাগের তামান্না আক্তার, ব্যবস্থাপনা বিভাগের মোঃ সাকিব খান, আইন বিভাগের জিবরান হাসান রাঈদ, এবং বাংলা বিভাগের নাজিফা খানম।

 

উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন নৃ-বিজ্ঞান বিভাগের গিয়াস উদ্দিন আশিক, আইন বিভাগের রিয়াজ উদ্দিন অন্তর এবং বাংলা বিভাগের সাফায়েত হোসেন সজল।

 

সংগঠনটির প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষেই এই পথ চলা। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সকল ধরনের সেবা, নিরাপত্তা, দেশপ্রেমের লক্ষে একদল শৃঙ্খলাবদ্ধ মেধাবী তরুণদের নিয়ে গঠিত হলো ক্যাম্পাস ভিত্তিক এই সংগঠন। আশা করি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পাশে থাকবে “কমল” পরিবার। আমি তার সফলতা কামনা করি।’

 

সদস্য সচিব নাঈম হোসেন বলেন, ‘কমল সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে  সামাজিক,  সাংস্কৃতিক,  স্বেচ্ছাশ্রম  এবং নাগরিক সচেতনতার উদ্দেশ্যে আমাদের এই সংগঠন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কে সেবা,  শৃঙ্খলা এবং দেশপ্রেমের শপথ নিয়ে আমাদের সাথে কাজ করার আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন আমাদের এই সংগঠনটি এক প্রকার ভলান্টিয়ার সংগঠন,এখানে যারা কাজ করছে বা করবে সকলে সেচ্ছা শ্রমে অনুপ্রাণিত হয়ে কাজ করতে হবে। আশা করি আমরা সুস্থ ও সুন্দর ক্যাম্পাস গঠনে সকল শিক্ষার্থীদের নিয়ে এগিয়ে যাবো।’

 

উল্লেখ্য, আগামী ৪৫ দিনের মধ্যে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম