Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে নিয়ে কটুক্তি করায় সুনামগঞ্জে পাঁচ প্রবাসীর নামে মামলা

Bangla FMbyBangla FM
১২:৪৯ pm ১২, ফেব্রুয়ারী ২০২৫
in বিশ্ব
A A
0

সিলেট:


অনন্বর্তী কালীন সরকারের প্রধান উপদষ্টো ড. ইউনুসকে নিয়ে কটুক্তি করায় পাঁচ প্রবাসীর নামে সুনামগঞ্জে মামলা দায়ের করা হয়েছে।একই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যঙ্গাত্মক ছবি প্রকাশ ও কটুক্তি করার অভিযোগ আনা হয়েছে।
সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ওই অভিযোগে পাঁচ প্রবাসীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং সিআর ১০৯/২০২৫ (সুনামগঞ্জ সদর)।


মামলার আসামিরা হলেন-সিলেটের বিয়ানীবাজার উপজেলার কনকলস গ্রামের হেলাল আহমদ চৌধুরীর ছেলে মাহফুজ আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ বাজারের মৃত আব্দুল হামিদের মেয়ে সালমা আক্তার , একই এলাকার মৃত আব্দল হামিদের ছেলে তোফায়েল আহমদ, সুনামগঞ্জের ছাতক উপজেলার আগিজাল গ্রামের আছকির খানের ছেলে ইমরান খান, মাদারীপুর জেলার সদর উপজেলার মধ্য হাউসদী গ্রামের মৃত নূর মুহাম্মাদ খানের ছেলে মো. মাহিন খান ।  


আদালতে মামলাটি দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত  রমজান আলী।রমজান  বিএনপি’র  সমর্থক ও যুবদল সুনামগঞ্জ পৌর শাখার সাবেক সদস্য।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. রুবেল মিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমান মামলাটি আমলে নিয়ে আগামী ১২ই মের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিআইবি)  সিলেটের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।


বুধবার মামলার বাদি রমজান আলী জানান, আসামিরা দীর্ঘদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ  ব্যক্তিদের ছবি বিকৃত, কটুক্তি, নানাভাবে নেতিবাচক সমালোচনার করে যাচ্ছে।  দেশের একজন সচেতন নাগরিক হিসেবে এসব কার্যকলাপের বিরুদ্ধে অভিযুক্তদের রাষ্ট্রীয় সার্থে  বিচার নিশ্চিত করার মাধ্যমে সর্বোচ্চ শাস্তির আবেদন নিয়ে আদালতে মামলাটি দায়ের করি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম