Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

“শিক্ষাবিদ মাহমুদা বেগমের মৃত্যুতে এবি পার্টির শোক”

Bangla FMbyBangla FM
৯:১৩ am ০৬, জুলাই ২০২৫
in রাজনীতি
A A
0

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের মা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে এবি পার্টি। অধ্যাপিকা মাহমুদা বেগম ছিলেন দেশের শিক্ষা জগতের এক উজ্জ্বল নক্ষত্র। ছয় দশকেরও বেশি সময় ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে তিনি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জ্ঞানের আলো ছড়িয়ে গেছেন। তাঁর কর্মজীবন শুরু হয় চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে। পরবর্তী সময়ে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, সরকারি তিতুমীর কলেজসহ একাধিক স্বনামধন্য কলেজে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক বিবৃতিতে বলেন, অধ্যাপিকা মাহমুদা বেগম শুধু একজন শিক্ষকই ছিলেন না, ছিলেন সমাজের এক আলোকবর্তিকা। তাঁর নীতিবোধ, মানবিকতা এবং দৃঢ়চেতা মনোভাব দেশের শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রেখেছে। তিনি একজন সাহসী মা হিসেবেও স্মরণীয় থাকবেন, যিনি বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের সময়ে শুধুমাত্র মাহমুদুর রহমানের মা হওয়ার কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন। তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়, যা ছিল ন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের নগ্ন বহিঃপ্রকাশ।

এবি পার্টি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। অধ্যাপিকা মাহমুদা বেগমের চলে যাওয়া শুধু মাহমুদুর রহমানের পরিবার নয়, সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর জীবন, সংগ্রাম ও অবদান আমাদের আগামী প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

Tags: শিক্ষাবিদ মাহমুদা বেগমের মৃত্যুতে এবি পার্টির শোক"
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম