Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কারামুক্ত হলেন ‘জুলাই যোদ্ধা’ সুরভী

Tanazzina TaniabyTanazzina Tania
১১:১৩ pm ০৫, জানুয়ারী ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন জুলাই গণঅভ্যুত্থানের আলোচিত কিশোরী তাহরিমা জান্নাত সুরভী। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি গাজীপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসেন।

সুরভীর আইনজীবী ও গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কামাল মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে নিন্ম আদালতের দেওয়া দুই দিনের রিমান্ড আদেশের বিরুদ্ধে তারা দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করেন। আদালতের বিচারক সুরভীর বয়স ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রিমান্ডের আদেশ বাতিল করেন এবং আইনজীবীর জিম্মায় চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

মাত্র ১৭ বছর বয়সী এই কিশোরী যোদ্ধার বিরুদ্ধে তদন্ত ছাড়াই রিমান্ড ও ‘হয়রানিমূলক’ মামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সারাদেশে নিন্দার ঝড় ওঠে। বিভিন্ন ছাত্র ও নাগরিক সংগঠন এই মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে রাজপথে নামে। বিষয়টি নিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলও আশ্বস্ত করেছিলেন যে, সুরভী ন্যায়বিচার পাবেন।

অভিযোগ উঠেছে, স্বরাষ্ট্র উপদেষ্টার নাম ভাঙিয়ে প্রতারক নাইমুর রহমান দুর্জয় এই মিথ্যা মামলাটি দায়ের করেছেন। বিভিন্ন মহল থেকে এখন এই ভুয়া মামলাকারী এবং সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হচ্ছে। সুরভীর কারামুক্তির খবরে জুলাই আন্দোলনের সহযোদ্ধা ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

Tags: ‘জুলাই যোদ্ধা’ সুরভীজাতীয় নাগরিক পার্টি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম