Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

Bangla FMbyBangla FM
১১:০৯ am ২৯, মে ২০২৫
in সারাদেশ
A A
0

ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় নেক্সট কালেকশন লিমিটেড নামের একটি পোশাক কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার পরপরই দ্রুত ছড়িয়ে পড়ে গোডাউনের ভেতরে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে এবং কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক দলের সহায়তায় সকাল ৬টা ২৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোলাইমান জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। আগুনে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেলেও প্রায় ৫০ লাখ টাকার মালামাল নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, কারখানার কাপড় সংরক্ষিত অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের ফুয়েল ট্যাংকের লিকেজ থেকে আগুনের সূত্রপাত ঘটে।

অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও, এই দুর্ঘটনা আবারও কারখানাগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তা মনে করিয়ে দিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tags: আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম